সেমিনারে বক্তারা বয়সন্ধিকালে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, SRHR (যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার), স্বাস্থ্যবিধি, সঠিক খাদ্যাভ্যাস, এবং সচেতন জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশের প্রভাব শিক্ষার্থীদের জীবনে কীভাবে পড়ছে এবং তা মোকাবিলায় তাদের কী ভূমিকা রাখা উচিত সে বিষয়েও আলোচনা করা হয়।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বয়সন্ধিকাল, স্বাস্থ্য ও ব্যক্তিগত যত্ন সম্পর্কিত এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা কয়েকজনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




